শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

NOUN

                                           NOUN ( বিশেষ্য )
         
v Noun কাকে বলে ? Noun কত প্রকার কি কি ?

Noun ( বিশেষ্য ) : যে Word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Noun বলে
 যথা : Rahim, Man, Ball, Pen, Dog, Hen, Bagইত্যাদি



Noun এর প্রকারভেদ : Noun পাঁচ প্রকার যথা:-

1.    Proper Noun ( নামবাচক বিশেষ্য )
2.    Common Noun ( জাতিবাচক বিশেষ্য )
3.    Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য )
4.    Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য )
5.    Abstract Noun (গুণবাচক বিশেষ্য)




Proper Noun ( নামবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন নিদিষ্ট ব্যক্তি, বস্তুু বা স্থানের নাম বুঝায় তাকেProper Noun বলে যেমন : Akbar, Sylhet, Meghna ইত্যাদি

Common Noun ( জাতিবাচক বিশেষ্য ) : যে Nounদ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝায় তাকে Common Noun বলে
যেমন : StudentBookDogFlower ইত্যাদি

Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য ) : যে Nounদ্বারা কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Nounবলে যেমনClass, Army, Club, Family ইত্যাদি

Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য ) : যে Nounদ্বারা কোন পদার্থের ওজন করা যায় কিন্তুু গণনা করা যায়না তাকে Material Noun বলে যেমন : Oil, Water, Milk, Honey ইত্যাদি

Abstract Noun (গুণবাচক বিশেষ্য) : যে Nounদ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Noun বলে
যেমন : Goodness, Kindness, Happiness, Beauty ইত্যাদি।


বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

PARTS OF SPEECH

                                      Parts Of Speech    

Qu: Parts Of Speech কাকে বলে ? Parts Of Speech কত প্রকার কি কি ?


Parts Of Speech ( পদ প্রকরণ ) : Sentence বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি word বা শব্দকেই এক একটিParts Of Speech বলে যথা :-
 Asma went to college এখানে Asma / went / to / college প্রত্যেকটি word এক একটিParts Of Speech.

Parts Of Speech এর প্রকারভেদ : Parts Of Speech আট প্রকার
1.    Noun ( বিশেষ্য )
2.    Pronoun ( সর্বনাম )
3.    Adjective ( বিশেষণ )
4.    Verb ( ক্রিয়া )
5.    Adverb ( ক্রিয়া বিশেষণ )
6.    Preposition ( পদান্বয়ী অব্যয় )
7.    Conjunction ( সংযোজক অব্যয় )
8.    Interjection ( আবেগসূচক অব্যয় )


মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

TENSE PART-4



                                        Present Perfect Tense

Qu: Present Perfect Tense কি ?

Present Perfect Tense : কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝালে Verb এর Present perfect Tense  হয়
যেমন :

1. আমি ভাত খেয়েছি - I have eaten rice.
2.
সে এইমাত্র ঢাকা থেকে এসেছে - He has came from Dhaka just now.
3.
রীনা একটি গান গেয়েছে - Rina has sung a song.
4.
তাহারা মাঠে ফুটবল খেলেছে - They have played football in the field.
5.
তানিয়া একটি ছবি এঁকেছে - Tania has drawn a picture.
6.
জিয়া সাহেব এসেছন - Mr Zia has come.  

Sentence গঠন করার নিয়ম

গঠন : Subject + have / has + Verb এর past participle রূপobject +Extension 

গঠন প্রনালী ; এক্ষেত্রে Verb এর Past participleরূপ বসে এবং তার আগে Subject অনুযায়ী have,has এর যে কোন একটি বসবে



         Present Perfect                continuous tense


Qu: Present Perfect continuous tense কি ?

Present Perfect continuous Tense : কোন কাজ পূর্বে একটি নিদিষ্ট সময় হইতে আরম্ব হইয়া এখনো চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Perfect continuous Tense হয়
যেমন :

1. তানিয়া সকাল থেকে পড়িতেছে - Tania has been reading since morning.
2.
রিনা দুই ঘন্টা যাবত পড়িতেছে - Rina has been reading for two hours.
3.
তাহারা আধা ঘন্টা যাবত খেলিতেছে - They have been playing for half an hour.
4.
আমি দুপুর থেকে মাছ ধরিতেছি - I have been catching fish since noon. 
5.
মেয়েগুলি এক ঘন্টা যাবত সাঁতার কাটিতেছে - The girls have been swimming for an hour.
6.
বালিকাটি বিশ মিনিট যাবত গান গাইতছে - The girl has been singing for twenty minutes.
7.
আমি তিন বছর যাবত এই কলেজে পড়িতেছি - I have been reading in this college for three years.
8.
মা এক ঘন্টা যাবত রান্না করিতেছেন - mother has been cooking for an hour.
9.
মনির তিন বছর যাবত এখানে বাস করিতেছে - Monir has been living here for three years.
10.
সে চার ঘন্টা যাবত কাজ করিতেছে - He has been working for four hours.

Sentence গঠন করার নিয়ম

গঠন : Subject + have been / has been +মূল verb + ing + since / for / from + object +Extension.


গঠন প্রনালী : এক্ষেত্রে মূল verb এর সাথে ing বসে এবং তার আগে subject অনুযায়ী  have been, has been এর যে কোন একটি বসে

ADVERB & CONJUNCTION

              ADVERB & CONJUNCTION Adverb কাকে বলে ? Adverb কত প্রকার ও কি কি ? Adverb ( ক্রিয়া বিশেষন ) :   যে ...